দ্যা ব্রাদার্স অফ মোগলি
সেওনি পাহাড়ের এক শান্ত রাতে নেকড়ে পরিবারে আগমন ঘটে এক অদ্ভুত অতিথির—একটি অসহায় মানুষের শিশু। বনের আইন আর হিংস্র বাঘ শের খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে নেকড়ে দম্পতি তাকে বুকে টেনে নেয়, নাম রাখে 'মোগলি'। ভালুক বালু আর কালো চিতাবাঘ বাঘিরার স্নেহে বনের নিয়মকানুন শিখে মোগলি বড় হতে থাকে এক স্বাধীন নেকড়ের মতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আকেলার নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে এবং শের খানের চক্রান্তে বনের নেকড়েরা মোগলির মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। মোগলি কি পারবে বনের হিংস্র পশুর আক্রমণ থেকে নিজেকে এবং তার ভালোবাসার নেকড়ে পরিবারকে রক্ষা করতে? নাকি বনের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে? রোমাঞ্চ, আবেগ আর সাহসিকতার এক অনন্য লড়াই জানতে শুনুন বিশ্ববিখ্যাত 'দ্য জঙ্গল বুক' অবলম্বনে তৈরি এই অডিও গল্পটি।
Up Next
Embed Story
Add this story to your website
দ্যা ব্রাদার্স অফ মোগলি
Wishloom Originals
Paste this code into your website's HTML.